• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে মেধাবি শিক্ষার্থীদের খমিরন সাবান শিক্ষাবৃত্তি প্রদান

হযরত বিল্লাল / ১৮০ Time View
প্রকাশঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের মেধাবি শিক্ষার্থীদের মাঝে খমিরন সাবান শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা স্পন্দনবি এর আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদানের আলোচনা অনুষ্ঠিত হয়। বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব খোকনের সভাপতিত্বে খমিরন সাবান শিক্ষাবৃত্তি প্রদানের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন স্পন্দনবি এর ডেপুটি কান্টি ডিক্টের মো. মোস্তাফিজুর রহমান। খমিরন সাবান শিক্ষাবৃত্তি পরিবারের সদস্য মো. সাইফুল ইসলাম শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্পন্দনবি এর সিনিয়র প্রোগ্রামার অফিসার মো. রাজিবুল ইসলাম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সালেমা বেগম, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, ভাটি কাপাসিয়া সেসিব উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বেলকা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম প্রমূখ। পরে গত ২০২৪ শিক্ষা বর্ষের বেলকা এমসি উচ্চ বিদ্যালয় ও বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৪ জন মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেব নগদ অর্থ এবং একটি করে ঘড়ি প্রদান করা হয়। এর আগে শিক্ষা বৃত্তির পরিসর বৃদ্ধি করার লক্ষে উপজেলার ২২টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় করেন স্পন্দনবি। চলতি ২০২৫ শিক্ষা বর্ষে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবি শিক্ষার্থীদের খমিরন সাবান শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category