• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে শারদীয় দুগোৎসব নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচন

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুগোৎসব নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জী, উপজেলা আনসার ভিডিপি অফিসার গোলাম রব্বানী, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমির মো. একরামুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভুইয়া নিপন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার বাবলু, সাধারণ সম্পাদক আল্পনা গোস্বামী, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, মনোয়ার আলম সরকার, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, আব্দুল মান্নান আকন্দ, বেলকা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার দাস, রামজীবন ইউনিয়ন সভাপতি সুনিল কুমার সরকার প্রমূখ।
জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১১৩টি পুজা মন্দির বা মন্ডপে শারদীয় দুগোৎসব পালিত হবে। প্রতিটি মন্দিরে ২ জন নারীসহ ঝুঁকি মোতাবেক ৬ হতে ৮ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের মোবাইল টিম, টহল টিম, নিবার্হী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। সভায় প্রতিটি মন্দিরের সভাপতি, সাধারন সম্পাদক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category