• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে শিক্ষার্থী ও কমিউনিটিদের সচেতনে অগ্নি নির্বাপন মহড়া

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় কমিউনিটিদের সচেতন করতে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড-ইউকে-বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় school led community resilience to disaster and climate risk(SLCRDCR) প্রকল্পের আয়োজনে বুধবার উপজেলার বটতলা দাখিল মাদ্রাসা এবং হরিপুর উচ্চ বিদ্যালয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের ইনচার্জ মো. গোলজার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যরা মহড়া প্রদর্শন করেন। মহড়ায় গ্যাস সিলিন্ডারের আগুন, তেলের আগুন, বসতবাড়ির ঘরে আগুন লাগলে কিভাবে নিভাতে হবে তা দেখানো হয়। এতে শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন
বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, বটতলা দাখিল মাদ্রাসার

সুপার মো. রফিকুল ইসলাম, হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃয়দ কুমার, প্রকল্প ম্যানেজার রেজাউল করিম প্রমূখ। প্রকল্পটি উপজেলার বেলকা, হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের ৫টি প্রতিষ্ঠানকে দুর্যোগ সহনীয় করে গড়ে তুলতে কাজ করছেন। এতে ৫ হাজার ৭৫৫ জন সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। এছাড়াও ২৭ হাজার ৮২৭ জন সুবিধাভোগী পরোক্ষভাবে উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category