• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে সাংবাদিকের সাথে আ’লীগ সভাপতি আজরুজা বারী’র মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সকল সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার সভাপতি ও ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী মিসেস আফরুজা বারী। মঙ্গলবার দুপুরে তিনি সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকের সাথে মতবিনিময় করন। তিনি বলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তিনি নির্বাচন করবেন। তুলনামূলকভাবে উপজেলার উন্নয়ন বাস্তবায়নের জন্য এই আসনে সরকার দলীয় এমপি একান্ত প্রয়োজন।

সে জন্য তিনি প্রধানমন্ত্রীর স্মাট বাংলাদেশ বির্নিমানে নৌকার প্রার্থী হতে আগ্রহী। উন্নয়নের দিক থেকে অন্যান্য উপজেলার চেয়ে সুন্দরগঞ্জ অনেক পিছিয়ে রয়েছে। সরকার দলীয় এমপি ছাড়া সুন্দরগঞ্জের উন্নয়ন বেগবান করা সম্ভাব নয়। নৌকার হয়ে কাজ করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কা এবং সমর্থন দিবেন তার পিছনে কাজ করবে আওয়ামীলীগ।

এ সময় উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মজনু হিরো, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গণেশ শীল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং তার সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান হবি, শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু, আব্দুল মান্নান আকন্দ, এমদাদুল হক, শাহ রেদওয়ানুর রহমান, জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category