• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরবনে উদ্ধার মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন, বার্ধক্য জনিত কারণে মৃত্যু ধারনা বন বিভাগের

দিনকাল বিডি ২৪ / ২৪১ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনের খাল থেকে উদ্ধার মৃত বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কচিখালী স্টেশন এলাকায় প্রাণিসম্পদ ও বন বিভাগের যৌথ টিম এই ময়নাতদন্ত সম্পন্ন করে। ৯ ফুট দৈর্ঘ্য ও ২৫৫ কেজি ওজনের মৃত বাঘটি পুরুষ এবং আনুমানিক ১৫ বছর বয়স হয়েছিল তার। বাঘটির শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্য জনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা বন বিভাগের।

এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করে বন রক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান বলেন, কচিখালী অভয়ারণ্য এলাকার টাইগার পয়েন্ট খাল উদ্ধার করা বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ধারণা করছি বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। বাঘটির প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত রাজধানীস্থ বনবিভাগের ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে।সেখানের রিপোর্টে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, বাঘটির দেহাবশেষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সুন্দরবনের করম জলের সংরক্ষণ করা হবে। সেখানে করমজল ইন্টারপ্রিটেশন এ্যান্ড ইনফরমেশন সেন্টারে দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত থাকবে বাঘটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category