• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে রয়েল বেঙ্গল টাইগার

দিনকাল বিডি ২৪ / ১৯৯ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি,

সুন্দরবনের গহিন অরণ্যে হরিণ শিকারিদের পাতা ফাঁদে এবার আটকা পড়েছে বনের রাজা রয়েল বেঙ্গল টাইগার। মোংলা উপজেলার বৈদ্ধমারী সংলগ্ন সুন্দরবনের শরকির খাল এলাকার বনে এই ঘটনা ঘটে। আটকে পড়া বাঘটিকে উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে আজ রবিবার (৪ জানুয়ারি) সকালে অভিযান শুরু করবে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের বনাঞ্চলে চোরা শিকারিরা হরিণ শিকারের জন্য ফাঁদ পেতেছিল। শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর আসে, সেই ফাঁদেই একটি বাঘ আটকে পড়েছে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সত্যতা নিশ্চিত করেন। বাঘটি বনের ভেতরে খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার গভীরে আটকে রয়েছে।
বন বিভাগ জানিয়েছে, বাঘটির নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় পুরো এলাকা ইতিমধ্যে কর্ডন বা ঘেরাও করে রাখা হয়েছে। যাতে কোনো উৎসুক জনতা বাঘটির কাছাকাছি যেতে না পারে। শনিবার গভীর রাতে এলাকায় ফাঁকা গুলি ছোড়ার পরিকল্পনা রয়েছে বন বিভাগের; যাতে গুলির শব্দে বাঘটি আতঙ্কিত হয়ে বা নিজে থেকে চেষ্টা করে ফাঁদ থেকে বেরিয়ে দূরে সরে যেতে পারে।

বাঘটি নিরাপদে উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন (পশু চিকিৎসক) আনা হচ্ছে। রোববার সকালে তিনি পৌঁছানোর পর মূল উদ্ধার কার্যক্রম শুরু হবে।

বন বিভাগ জানায়, প্রয়োজন হলে বাঘটিকে অচেতন করতে ‘ট্র্যাঙ্কুলাইজার গান’ ব্যবহার করা হবে। ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটিকে আধা ঘণ্টা অচেতন রেখে ফাঁদ থেকে মুক্ত করা হবে।

সহকারী বনসংরক্ষক আরও জানান, বাঘটি যদি অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত বা অসুস্থ হয়ে থাকে, তবে সেটিকে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দি করা হবে। পরবর্তী চিকিৎসার জন্য সেটিকে খুলনা বা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানোর সব প্রস্তুতিও রাখা হয়েছে।

এদিকে বনে বাঘ আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে স্থানীয় বাসিন্দারা বনের কিনারায় ভিড় করতে শুরু করেন। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের সদস্যরা ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। বাঘটির সুরক্ষায় বন কর্মীরা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category