• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সেন্টমার্টিনে আশ্রয় নিয়েছে দুই জান্তা সেনা ও ৩১ রোহিঙ্গা

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪

এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি :
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে বিদ্রোহীদের সাথে দেশটির সেনা সদস্যদের যুদ্ধ চলছে। এ অবস্থায় জীবন বাঁচাতে শুক্রবার (৫ জুলাই) ভোরে দেশটির ৩৩ জন নাগরিক বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ও ৩১ জন রোহিঙ্গা রয়েছেন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সংবাদ মাধ্যম কে জানান, কয়েকদিন ধরে টেকনাফ সীমান্তের ওপারে মংডুতে সংঘর্ষ চলছে। সেখানকার বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকাগুলো। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে শুক্রবার ভোরে ৩৩ জন যাত্রী বোঝাই একটি ট্রলার মংডু থেকে সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে।
বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ৩৩ জন রোহিঙ্গা সেন্টমার্টিনে আশ্রয় নিয়েছে শুনেছি। বিজিবির সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্ট গার্ড। এবং এ বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category