• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

স্বেচ্ছায় প্রেমিকের সাথে পালিয়ে যান হিন্দু পরিবারের শিক্ষার্থী, উদ্ধার করল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বেচ্ছায় প্রেমিকের সাথে পালিয়ে যান হিন্দু পরিবারের দশম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা রনজিত চন্দ্র সেন বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে আলিনুর রহমান(২৪) এর সাথে প্রায় চার বছর থেকে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত বুধবার বিকেলে স্বেচ্ছায় প্রেমিকের সাথে পালিয়ে যান হিন্দু পরিবারের ওই শিক্ষার্থী।

পুলিশ জানায়, মামলার ১২ ঘণ্টার মধ্যে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। বাদী কর্তৃক অভিযুক্ত প্রেমিক আলিনুর রহমানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম ও অভিযুক্ত দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ও উভয়পক্ষ থেকে বার বার বাধার কারণে স্বেচ্ছায় উভয়ে দ্রুত বিয়ে করে পালিয়েছেন বলে জানায়। বিজ্ঞ আদালতে ভিকটিম(শিক্ষার্থী) তাদের দীর্ঘ ৪ বছরের প্রেমের কথা উল্লেখ করে জানান তাদের এই সম্পর্কের বিষয়ে স্থানীয় সকলেই অবগত এবং পূর্বে বিষয়টি নিয়ে দফায় দফায় সালিশ বৈঠক হয়েছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, বিষয়টি দীর্ঘদিনের প্রেম ঘটিত বিষয়, যা কোন সাম্প্রদায়িক ইস্যু নয়। তিনি সংশ্লিষ্ট সকলকে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ফেইক নিউজ ও রিউমার না ছড়ানোর স্বনির্বন্ধ অনুরোধ করেন, যাতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত বা বায়াস না হয়, অন্যথায় আইনের যথাযথ প্রয়োগে পিছপা হবে না পুলিশ। একই সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব, প্রেম-পরিণয় ও ব্যক্তিগত পারিপার্স্বিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে সাম্প্রদায়িক ইস্যু না বানানোর জন্য নাগরিকদের অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category