• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের আওতায় নগরীর বর্ণালী ফিশারী অফিস মোড় হতে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এ্যাসফাল্ট কার্পেটিং রাস্তার কাজ চলমান রয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এ প্যাকেজের আওতায় উপশহর, তেরখাদিয়া এলাকায় প্রায় ৪ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজ করা হচ্ছে। বর্তমানে বর্ণালী ফিশারী অফিস মোড় হতে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত ৭শ মিটার কাজ চলছে।
পরিদর্শনকালে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, উপ-সহকারী প্রকৌশলী আলমতি শরাফুদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category