• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

হরিবাসর থেকে ফিরে দেখলেন চুরি হয়ে গেছে ৬ভরি স্বর্ণালঙ্কার

দিনকাল বিডি ২৪ / ২১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে বাসার সবাই একসাথে হরিবাসর দেখতে যাওয়ায় ড্রয়ার থেকে প্রায় ৬ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে এঘটনা ঘটার পর রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খট্রেশ্বর নাপিতপাড়া গ্রামের শ্রী তিনকুড়ি সরকারের ছেলে সুজিত সরকারের বাসায়।

‎সুজিত সরকার জানান,বুধবার দুপুরে পরিবারের সবাই পার্শ্ববতি নিজামপুর গ্রামে হরিবাসর দেখতে যাই। পরে বিকেলে বাড়ী ফিরে দেখি বাসার মধ্যে কয়েকটি আলমারির ড্রয়ার ভেঙ্গে চোরেরা পৌনে ৬ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। তিনি জানান,বাসার মেইন গেট তালাবদ্ধ ছিল। হয়তো চোরেরা বাসা সংলগ্ন কাঁঠাল গাছ বয়ে বাসার মধ্যে প্রবেশ করেছিল। এঘটনায় বুধবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন অফিসার পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category