• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

হাসিমুখ মানুষের অর্ধেক কষ্ট লাঘব করবে____সাংসদ নাহিদ নিগার

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সরকারি দপ্তরের প্রধানগণ জনগণের সেবক। চাকরির মাধ্যমে আপনার দপ্তর প্রধান হয়ে এসেছেন। আর আমরা জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে। প্রতিটি দপ্তর প্রধানগণ একটি দায়িত্ব ও জবাবদিহিতার জায়গায় বসে রয়েছেন।

জনগণের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন ভাতা হয়ে থাকে। দপ্তর প্রধানগণ একটি কাজ করতে পারেন, সেটি হল হাসিমুখে সকলকে গ্রহন করা। হাসিমুখ মানুষের অর্ধেক কষ্ট লাঘব করতে পারে। সমস্যা সমাধান না হলে সামনে আগানো যাবে না। সকল দপ্তরের জন্য সাংসদের দরজা খোলা থাকবে। যে কোন সমস্যা নিয়ে কথা বলার সুযোগ থাকবে। উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণের সাথে মতবিনিময় সভায় গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের নব-নির্বাচিত সাংসদ আব্দুল্লাহ নাহিদ নিগার উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংসদ আব্দুল্লাহ নাহিদ নিগার তাঁর মা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারীকে সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছলে প্রশাসনের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা প্রধান করা হয়।

পরে উপজেলা নিবার্হী অফিসারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, থানার ওসি মো. মাহবুব আলম, উপজেলা কৃষি অফিসার রাশেদুল করিম, উপজেলা পাণি সম্পদ অফিসার ড. মোছা. সুমনা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন মন্ডল প্রমূখ। পরে সাংসদ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category