• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

হিলিতে আর্ন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

দিনকাল বিডি / ২৩৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

হিলি প্রতিনিধি।।
“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আর্ন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আর্ন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে নারী নির্যাতন বন্ধে নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে সকল প্রতিবন্ধকতা পিছনে ফিলে চাকুরী ও ব্যবসায় সাফল্য অর্জন করায় তিন নারীকে জয়িতা সন্মাননা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, সহকারী প্রোগ্রামার জান্নাতুল ফেরদৌস, হাকিমপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category