• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

হিলিতে সাংবাদিকদের উপর হামলার চেষ্টার ঘটনায় চোরাকারবারীদের নামে থানায় জিডি

দিনকাল বিডি / ২১১ Time View
প্রকাশঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলি চেকপোস্টে পেশাগত দায়িত্ব পালনকালে ক্যামেরা ছিনিয়ে নেয়া ও হামলার চেষ্টার ঘটনায় স্থানীয় চোরাকারবারী, পাসপোর্টের দালাল ও লাগেজপার্টি তাহাকিক হাসান, মনির হোসেন, রাজু মিয়া ও সুইটের নামে থানায় সাধারণ ডাইরী করা হয়েছে।

গতকাল শনিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে আরটিভির প্রতিনিধি আব্দুল আজিজ সহ ৮/১০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে হিলি চেকপোস্টে যান। এসময় ভারত থেকে লাগেজপার্টিরা অবৈধ মালামাল পাচার কালে আরটিভির প্রতিনিধি ক্যামেরা দিয়ে ভিডিও করেন। এসময় স্থানীয় চোরাকারবারী, পাসপোর্টের দালাল ও লাগেজপার্টি তাহাকিক হাসান, মনির হোসেন, রাজু মিয়া, সুইট সহ আরও কয়েকজন উত্তেজিত হয়ে ক্যামেরায় থাবা মারেন এবং ভিডিও ধারণ করতে বাধা দেন। একপর্যায়ে তারা সাংবাদিকদের প্রাননাশের হুমকি ও হামলার চেষ্টা করেন। এই ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর এ আলম ও থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া ঘটনাস্থলে এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এদিকে আজ রোববার (০২ অক্টোবর) দুপুরে আরটিভির প্রতিনিধি আব্দুল আজিজ হাকিমপুর থানায় বাদী হয়ে তাদের নামে একটি সাধারণ ডাইরী করেন। জিডি নং- ৭২।

উল্লেখ, সম্প্রতি হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় লাগেজপার্টিরা প্রতিদিন লাখ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল বাংলাদেশে পাচার করছে। এতে করে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category