• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

হিলিতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা করায় প্রতিবাদ সভা

দিনকাল বিডি / ৪০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
আরটিভি ও দৈনিক যুগান্তরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের নামে মিথ্যা চাঁদাবাজীর মামলা করায় প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকরা। এসময় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় স্থানীয় প্রেসক্লাবে সংগঠনের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সৈয়দ মোস্তাফিজুর রহমান, রমেন বসাক, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, হালিম আল রাজী ও আব্দুল আজিজ।

স্থানীয় সাংবাদিকরা জানান, চলতি বছরের গত ১ অক্টোবর হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় অবৈধ মালামাল পাচার হওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করেন। এসময় স্থানীয় পাসপোর্ট দালাল ও চোরাকারবারী মনির, তাহাকিক হাসান, রাজু, সুইট ক্ষিপ্ত হয়ে আরটিভির প্রতিনিধি আব্দুল আজিজের ক্যামেরা ছিনিয়ে নিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা করেন। এঘটনায় সাংবাদিকরা থানায় জিডি করলে এরই জেরে চোরাকারবারী তাহাকিক হাসান আজিজের নামে এই চাঁদাবাজীর মিথ্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category