• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

১৮ বছর পর হিলি কাস্টমসের মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রলি পণ্য ধ্বংস

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
১৮বছর পর হিলি কাস্টমসে বিভিন্ন সংস্থা কর্তৃক ৬ হাজার ৫৫টি মামলার জব্দকৃত ১ হাজার মেট্রিক টন আমদানি নিষিদ্ধ, আমদানি নিয়ন্ত্রিত, অবৈধ মালিকানাধীন মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রলি পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার দুপুরে হাকিমপুর পৌরসভার জালালপুর শ্মশান ঘাটের পাশে একটি খালি জায়গায় বড় গর্তে পুড়িয়ে এসব পণ্য ধ্বংস কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

হিলি কাস্টমসের উপ কমিশনার বায়জিদ হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নিলাম ও ধ্বংসের আগে সকল সর্তাবলী মেনে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করে ২০২৪ সাল থেকে ২০২২ সালের জানুয়ারী পর্যন্ত বিভিন্ন সংস্থার মাধ্যমে আটকৃত আমদানি নিষিদ্ধ মালামাল আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মালামালের মধ্যে সার, কিটনাশন, কসমেট্রিক্সসহ বিভিন্ন খাবার সামগ্রী রয়েছে বলেও জানান তিনি।

এসময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছামিউল আলম, দিনাজপুর মাদক অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category