• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

৬দিন পেরুলেও পদ্মায় ডুবে নিখোঁজ যুবক আবিবের খোঁজ মেলেনি আজও

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ৬দিন পেরুলেও রাজশাহী মহানগরীর পদ্মা নদীতে ডুবে নিখোঁজ আবির হোসেনের (২৫) খোঁজ মেলেনি আজও।নিখোঁজ আবির হোসেন মহানগরীর বোয়ালিয়া থানার রাণীনগর পানির ট্যাংকি এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। পেশায় আবির একজন কম্পিউটার অপারেটর।পদ্মার পানিতে ডুবে নিখোঁজ আবিরের বন্ধু সজিব আলী জানায়, গত সোমবার (২২ জুলাই) দুপুর দেড়টায় ৬/৭জন বন্ধুদের সাথে শহীদ মিনার মাঠে ফুটবল খেলে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিলো আবির হোসেন। ওই সময় তার এক বন্ধু পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে আবির। তবে নদীর স্্েরাতে সে নিজেই পদ্মার পানিতে ডুবে যায়।

ওইদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, মহানগর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে নেমে নিখোঁজ আবিরকে উদ্ধারকে চেষ্টা করছেন। ওই সময় আবিরের স্বজনরা, (রাসিক ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর) আলিফ আল মাহমুদ লুকেন-সহ প্রায় ১হাজার স্থানীয়রা নদীর পাড়ে জড়ো হয়। পরে রাত ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যার্থ হয় ডুবুরিরা। পরেরদিনও একই ভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে ব্যর্থ হয় ডুবুরিরা।
২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন বলেন, ৬দিন পেরুলেও নিখোঁজ আবির হোসেনের খোঁজ মেলেনি আজও। তার পরিবারের লোকজন ও স্বজনরা প্রত্যেকদিন নদীর পাড়ে গিয়ে বসে কান্নকাটি করছেন। তাদের প্রত্যাশা আবিরকে জিবিত অথবা মৃত ফিরে পাবেই তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category