• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

৬ দিনে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে অস্থির হয়ে ওঠে পুরোদেশ। পরিস্থিত নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার। ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এতে সরকারি অফিস-আদালতের পাশাপাশি বন্ধ থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ সময়ে ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। ফলে আন্তর্জাতিক লেনদেন থেকেও বিচ্ছিন্ন হয়ে ব্যাংকিং খাত।

ইন্টারনেট বন্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে প্রবাসী আয়ে। ৬ দিনে রেমিট্যান্স এসেছে মাত্র ৭ কোটি ৮০ লাখ ডলার। যা একদিনের আয়ের চেয়েও কম। ব্যাংকাররা বলছেন, ইন্টারনেট থাকায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের ব্যাংকিং খাত। আশঙ্কা, রেমিট্যান্সের বড় একটি অংশ হুন্ডিতে চলে যেতে পারে। যদিও বিশ্লেষকদের দাবি, নানা ধরনের প্রোপাগান্ডায় কমতে পারে প্রবাসী আয়।
চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে ১৪২ কোটি ২০ লাখ ডলার। মাসের ২৪ দিন শেষে আয় দাঁড়িয়েছে দেড়শ কোটি ডলার। ব্যাংকাররা বলছেন, ইন্টারনেট না থাকায় প্রবাসীরা তাদের আয় ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারেনি। রেমিট্যান্সের বড় একটি অংশ হুন্ডিতে চলে যেতে পারে বলেও আশঙ্কা তাদের।

বিশ্লেষকরা বলছেন, শুধু ইন্টারনেট বন্ধ থাকার কারণে রেমিট্যান্স কমেছে কি-না ক্ষতিয়ে দেখা দরকার। কারণ এ সময়ে রেমিট্যান্স না পাঠানোর জন্য প্রপাগান্ডাও চালিয়েছে অনেকে। বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে ব্যাংকারদের আবারো তৎপর হবার পরামর্শ এই বিশ্লেষকের।
ব্যাংকিং চ্যানেলের চেয়ে হুন্ডিতে ডলারের দাম বেশি থাকে। তাই কেউ হুন্ডিতে অভ্যস্ত হয়ে গেলে তাকে বৈধ চ্যানেলে ফিরিয়ে আনা কঠিন হবে বলেও মনে করেন ব্যাংকাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category