বুলবুল আহম্মেদ,নিজস্ব প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন ও টাাক্টর দিয়ে মাটি বহন করে নিয়ে যাওয়ায় সরকারি রাস্তা নষ্ট করার দায়ে ভ্রাম্যমান আদালত ভেকু মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় ভ্রাম্যমান
আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা বিহিগ্রামে অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন এবং খননকৃত মাটি টাক্টর দিয়ে বহন করে নিয়ে যাওয়ায় সরকারি রাস্তা নষ্ট হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত গত সোমবার রাতে বিহিগ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার বিহিগ্রাম এলাকার বাসিন্দা ভেকু মালিক হাজের আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার বলেন, উপজেলায় অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন সকল স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান অব্যহত থাকবে।