খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আজ ৪ জানুয়ারি বগুড়ার আদমদীঘির বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কৃতি তবলা বাদক ও কবি প্রয়াত রুপলালের ১০ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১২ সালের এই দিনে অসুস্থতা জনিত কারনে পরলোকগমন করেন। মহাপ্রয়াণ দিবসে ঈশ্বরের নিকট তার পুত্র তানজিৎ, রনজিৎ ও স্বপন প্রয়াত পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।