• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

আট বছর পর সান্তাহার হোটেল স্টার ও আবাসিকের দখল নিলেন মালিক পক্ষ

দিনকাল বিডি ২৪ / ১৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ দীর্ঘ অঅট বছর অন্যের দখলে থাকা আদমদীঘির সান্তাহার রেলওয়ে জায়গার উপড় স্থাপিত হোটেল স্টার ও হোটেল স্টার আবাসিকের মালিকানা দখলে নিয়েছেন হোটেল স্টার মালিক প্রয়াত ওসমান গনির পরিবারের সদস্যরা। গত রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে স্টার হোটেলের পরিবারের সদস্যরা ওই দুটি হোটেল দখলে নিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এর আগে ২০১৬ সালে স্টার হোটেলের মালিক ওসমান গনিকে এলাকা ছাড়া করে তার ছেলে এসএম জুয়েলের আপ্রকাশি নামের এনজিও এর পাওনাদার নারীরা হোটেল স্টার ও শ্রমিক নেতা নুর ইসলাম হোটেলটি দখলে নেন। পরে ওসমান গনি মারা যান।
সান্তাহার হোটেল স্টার এর মালিক প্রয়াত ওসমান গনির ছেলে মনোয়ার হোসেন জানান, তার ছোট ভাই এসএম জুয়েল সান্তাহারে আপ্রকাশি নামের একটি এনজিও খুললে বিপুল টাকা দেনাগ্রস্থ্য হন। পরবর্তিতে পাওনাদারদের টাকা দিতে না পেরে সে এলাকা ছেড়ে চলে যায়। পাওনাদাররা আমার ভাইয়ের নিকট থেকে টাকা না পেয়ে বাবার হোটেলে হামলা চালায় এবং কিছু নারীর সহযোগীতায় হোটেল দখলে নেয়। পরে সান্তাহার শহরের শ্রমিক নেতা নুর ্ইসলাম একই ভাবে আমাদের অপর স্টার আবাসিক হোটেলও দখল করে নেয়। কিছুদিন পর নওগাঁ শহরের আওয়ামীলীগ নেতা ফিরোজ হোসেন রেলওয়ের কিছু কর্মচারীর সহয়তায় জাল লাইসেন্স তৈরী করে হোটেল স্টার তার দখলে নিয়ে ব্যবসা শুরু করেন। সম্প্রতি মহামান্য হাইকোট বিভাগ বাবার নামের লাইসেন্স আমাদের ভাইদের নামে করার নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক আমরা আমাদের নিজের তৈরী হোটেল দখল নিয়েছি । তিনি বলেন, আশা করি বর্তমান সরকার এবং এলাকার জনগন আমাদের সহযোগিতা করবেন। এ ব্যাপারে ফিরোজ হোসেন ও নুর ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের দুজনার ফোনই বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category