• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আত্রাইয়ের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঈদের ছুটিতেও সচল ছিলো

দিনকাল বিডি / ৬৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

রাণীনগর (ন‌ওগঁা) প্রতিনিধি: এবছর পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটির আওতায় পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিকসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। এই দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর কোন প্রভাব না পারে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ঈদের ছুটির সময়েও মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক ‌ঈদের ছুটিতেও আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা সেবা প্রদান করেছেন ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, ঈদের দীর্ঘ ছুটিকালীন সময়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সহ স্বাস্থ্য কেন্দ্রে কর্মরর্ত বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীগণ নিরলসভাবে সেবা প্রদান করেছেন। সেবাগুলোর মধ্যে ছিল গর্ভ বার্তা সেবা, প্রসব পূর্ব সেবা ও প্রসবের সেবা, শূন্য থেকে পঁাচ বছর বয়সী শিশুদের সেবা, কিশোর-কিশোরী সেবা, সাধারণ সেবা সহ বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রের সেবা নিতে আসা কয়েকজন সেবা গ্রহীতাদের সাথে কথা বললে তারা জানান, আমরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে সকল সময়ের জন্য সেবা পেয়ে থাকি। ঈদের আগেও সেবা ও পরামর্শ পেয়েছি এবং বিশেষ করে ঈদের মধ্যেও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এই স্বাস্থ্যসেবা কেন্দ্র আমাদের বিভিন্ন সেবা এবং পরামর্শ প্রদান করেছেন।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার মডেল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্র ননস্টপ ভাবে সেবা প্রদান করে আসছে। এবং এই সেবা সারা বছর অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকতার্।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category