মিতু মনি,আত্রাই(নওগাঁ)প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ (ফাইজার) টিকাদান কর্মসূচির পথম ডোজের শুভ উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (১-নভেম্বর) সকাল ১০ টায় চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির শুভ উদ্ধোধন করেন,৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড এর পরিবার কল্যান সহকারী(Fwa) মোছাঃ মরিয়ম নেছা।
তিনি জানান,চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ জন ছাত্রছাত্রীদের মধ্যে ১৪০ জনকে টিকা দেওয়া হয়েছে। যারা ছাড়া পড়েছে তাদেরকে আগামী (৩রা-নভেম্বর) বৃহস্পতিবার চড়কতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় টিকা দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন,এক নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীর স্বেচ্ছাসেবক মোঃ নাহিদ হাছান,চক সরকারী প্রথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক ওমর ফারুক,প্রধান শিক্ষিক চাঁদ সুলতানা, সহকারী শিক্ষিকা শাহানা খাতুন,মোছাঃ শাহানাজ পারভীন,তাসমিন রত্না,সহকারী শিক্ষক আইনাল হক প্রমুখ।