• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

‎আত্রাইয়ে বাজারে উঠেছে আগাম জাতের তরমুজ

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

‎রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর আত্রাইয়ে মাঘ মাস শেষ না হতেই বাজারে দেখা মিলছে তরমুজের। আগাম জাতের গ্রীম্মকালীন তরমুজ বাজারে আসলেও ক্রেতা কম বলছেন ব্যাবসায়ীরা। ব্যবসায়ীদের সাথে কথা বললে জানা যায়,গ্রীম্মকালীন তরমুজ এখনো তেমন বাজারে আসেনি‌। দেশের পটুয়াখালী,বরিশাল জেলায় এই আগাম জাতের তরমুজ চাষ হয়ে থাকে।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার সাহেবগঞ্জ বাজার,স্টেশন বাজার,নতুন বাজার,আহসানগঞ্জ হাট এলাকায় আগাম জাতের তরমুজ বিক্রি করছে। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি দামে।

‎সাহেবগঞ্জ বাজারে সোমবার সকালে সুলতানে তরমুজের দোকানে তরমুজ কিনতে আসা আক্কাস আলী বলেন,আগে গ্রীষ্মকালে তরমুজ পাওয়া যেত,এখন গ্রীষ্মকালের অনেক আগে থেকেই বাজারে তরমুজ পাওয়া যায়। আবার শোনাও যায় এখন নাকি তরমুজ বারোমাসি আবাদ হচ্ছে। আমিও একটি তরমুজ কিনলাম।

‎ক্রেতা আতিক হোসেন বলেন,বাজারে এ বছরের নতুন তরমুজ দেখে কিনতে আসলাম। তবে দামটা বেশি হওয়ার কারণে আমি কিনতে পারিনি। সামনে রমজান মাস আসছে তরমুজ কিনে খেতে পারব কিনা জানিনা।

‎বিক্রেতা সিরাজ শেখ বলেন,অন্য বছরের চেয়ে অনেক আগেই এবার বাজারে তরমুজ এসেছে। আগাম জাতের তরমুজ পটুয়াখালী,বরিশালসহ দক্ষিণাঞ্চলের চাষ করেন অনেকে। আমরাও লাভের আশায় পাইকারী কিনে খুচরা বিক্রি করছি। তবে এখনো শীত থাকায় বিক্রি একটু কম হচ্ছে। গরম পড়লে তরমুজ বিক্রি বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি।

‎এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন,উত্তর অঞ্চলের দিকে তরমুজের আবাদ নেই বললেই চলে। তবে দক্ষিণাঞ্চলের দিকে তরমুজের আবাদ অনেক বেশি হয়ে থাকে। এখন যে তরমুজ বাজারে পাওয়া যাচ্ছে এটি আগাম জাতের তরমুজ।এমনটি জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category