• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আত্রাইয়ে রান্না করা খাবার খেয়ে ২৪ জন শ্রমিক অসুস্থ

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে সকালের খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৪ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে গত রোববার উপজেলার ভোঁপাড়া গ্রামে। জানা যায়,উপজেলার কাশিয়াবাড়ি-ভোঁপাড়া রাস্তার কাজে নিয়োজিত প্রায় ২৪ জন শ্রমিক গত রোববার সকালে তাদেরই রান্নাকৃত (কচুঘাটি) খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতের বেলা তাদের অসুস্থতা আরও বেড়ে গেলে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েও সুস্থ্য না হওয়ায় গতকাল সোমবার সকালে ১৭ জন শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

তারা হলেন সেলিম (৫৫), ফাহিম (২১), আকাশ (২০), বিশ্বাস (৩০), দেলোয়ার (৪০), হাবিল (৪২), জয় (২৪),শফিকুল (৪০), মোজাম (৫৮), আসাদ (২২), আজিম (৪০), পারুল (৪০), সাথি (৪০), রুলি (৪০), ছাইফুল (৫০),লিটন (৪০) ও মামুন (২৯)। তারা সকলেই নাটোর সদর উপজেলার রামনগর গ্রামে বাসিন্দা।

ফাহিম বলেন,রোববার সকালে কচুঘাটি দিয়ে গরম ভাত খাবার পর থেকে আমাদের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। ১৭ জন আত্রাই হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্যরা প্রাথকিম চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কানিজ মাহমুদ আক্তার বলেন, প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে তারা ফুডপয়েজিনে আক্রান্ত। দ্রুতই তারা সুস্থ্য হয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category