• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

আত্রাই-রাণীনগরে বিএনপি‘র ৬নেতা-কর্মী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২০৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই এবং রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি‘র ৬জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এর মধ্যে আত্রাইয়ে তিনজন এবং রাণীনগরে তিনজন রয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈঠাখালি গ্রামের আব্বাছ আলী ছেলে আমিনুজ্জামান মধু(৫৫),মহাদিঘী গ্রামের শুকুর উদ্দীনের ছেলে আসাদুজ্জামান আসাদ(৪৫) ও পতিসর গ্রামের আকবর আলীর ছেলে আবুল কালাম (৪১ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গত বছরের নভেম্বর মাসে শ্রমীকলীগ নেতা কর্মীদের মারপিটের ঘটনায় জরিত সন্দেহে দায়েরকৃত ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

অপর দিকে রাণীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেউলা গ্রামের হাছেম আলীর ছেলে শামীম প্রামানিক (৪৫),অলংকারদিঘী গ্রামের শব্দুলের ছেলে টিটোন আলী (৩৬ কে গ্রেফতার করা হয়। তাদেরকে ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর হামলা মামলায় জরিত সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং বিলপালশা গ্রামের বাবুলের ছেলে বেনাজুল ইসলাম(৪২)কে একটি নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category