• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেক্স

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া জেলা
ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশ’র নির্দেশনা
মোতাবেক আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে হেল্পডেক্স চালু করা
হয়েছে। এই হেল্পডেক্স থেকে আদমদীঘি রহিম উদ্দীর ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষা দিতে
আসা শিক্ষার্থীদের সিট প্ল্যান খুঁজে পেতে সহযোগিতা, পরীক্ষার কাজে ব্যবহৃত সামগ্রী,
শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাস্ক, খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। গতকাল
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টা হইতে পরীক্ষা চলাকালীন সময়ে রহিম উদ্দিন ডিগ্রী কলেজ
গ্রেটের সামনে এই হেল্পডেক্স খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি সদর ইউনিয়ন
যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জনাব রিয়ন সরকার, রহিম উদ্দিন ডিগ্রী কলেজ শাখার
নবনির্বাচিত সভাপতি আহসান হাবিব, সহ-সভাপতি সিয়াম আহমেদ, যুগ্ম সাধারণ
সম্পাদক জোবায়ের আহমেদ জিম, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আক্তার, আতিকুল ইসলাম
সেজান, রহিম নেতা নাফিউল ইসলাম, আপন প্রমুখ। ছাত্রদলের এই হেল্পডেক্সের মাধ্যমে পরীক্ষার্থি ও
তাদের অভিভাবকরা সেবা পেয়ে অনেক খুশি প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category