• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে জনতার হাতে দুই অটো চার্জার চোর আটক

দিনকাল বিডি / ২৩১ Time View
প্রকাশঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

বুলবুল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে একটি ব্যাটারি চালিত অটো চার্জার নিয়ে পালানোর সময় দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। গত মঙ্গলবার রাতে আদমদীঘি বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বগুড়া জেলার কাহালু উপজেলার শিতলাই এলাকার মকবুল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২৭) ও মানিক প্রামাণিকের ছেলে আসাদুল (২১)। এ ঘটনায় অটো চার্জার চালক আব্দুর রউফ বাদী হয়ে গতকাল বুধবার সকালে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গত মঙ্গলবার রাতে কাজ শেষ করে আদমদীঘি বাসষ্ট্যান্ড এলাকায় ব্যাটারি চালিত অটো চার্জার রাস্তায় রেখে দোকানে খাবার নিতে যান চালক আব্দুর রউফ। কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে দেখতে পান সেখানে অটো চার্জার গাড়িটি নেয়। তখন তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে বলেন কয়েকজন ব্যক্তি তার অটো চার্জার নিয়ে মুরইলের দিকে যান।

এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় সেখানে পৌঁছামাত্র চোরেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা হলেও ৩/৪ জন চোরেরা পালিয়ে যান। এরপর পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই দুই চোরকে থানায় আনা হয়। এ ঘটনায় অটো চার্জার চালক বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে দায়েরকৃত মামলায় গতকাল বুধবার দুপুরে তাদের বগুড়া আদালতে প্রেরণ করা হ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category