আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় আদমদীঘিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আদমদীঘি বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসাস আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। উদ্বোধন করেন, জাসাস বগুড়া জেলা শাখার আহবায়ক ওয়াহিদ মুরাদ। বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া মজিবর রহমান মহিলা কলেজের সাবেক ভিপি নেহার সুলতানা তিথি, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, খন্দকার মেহেদী হাসান প্রমুখ। সন্ধ্যায় বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।