• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আদমদীঘিতে নারীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে পৃথক ঘটনায় গলায় ওড়নার ফঁাস দিয়ে গৃহবধু সম্পা বেগম (১৮), বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে ভ্যানচালক আব্দুস ছালাম (৩৫) ও ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারী খালাসি ছায়ফুল ইসলাম (৩৮) এর অস্বভাবিক মৃত্যু হয়েছে। এসব মৃত্যু ঘটনায় আদমদীঘি ও সান্তাহার রেলওয়ে থানায় পৃথক ইউডি মামলা হয়েছে। 

পুলিশ ও স্খানীয়রা জানান, গত শনিবার বিকেল সাড়ে ৫টায় সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার এনামুল হকের স্ত্রী সম্পা বেগম শয়ন ঘরের তালার তীরের সাথে গলায় ওড়নার ফঁাস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া মঞীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। একই দিন বেলা ১২টায় আদমদীঘির সুদিন গ্রামের ভ্যানচালক আব্দুস ছালাম বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ্য হয়। তাকে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। এদিকে গতকাল রোববার (৯মার্চ) বিকেল ৩টায় আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলওয়ে গেটের নিকট রেলওয়ে খালাসি সান্দিড়া গ্রামের ছায়ফুল ইসলাম রেললাইনের পাথর টানার পর কাজ করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। স্থানীয়রা জানান. রেললাইনে কাজ করার সময় পাশে একটি ট্রাক্টরের শব্দের কারনে ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ছায়ফুল ইসলাম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান ও সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়গুলো নিশ্চিত করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category