• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,,

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর
সংক্রান্ত নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ওমর আলী (৫৩) কে গ্রেপ্তার করেছে
পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তার নিজ বাড়ি থেকে জনতা আটক করে তাকে
থানায় সোর্পদ করেছেন। গ্রেপ্তারকৃত ওমর আলী আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের
চাটখইর মাদরাসাপাড়ার আব্দুর রহমানের ছেলে। সে নসরতপুর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ
সভাপতি ছিলেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনকে কেন্দ্র করে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে
ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার,
আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের
ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের
১২৫ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ
বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা হয়। এ মামলায় গত বৃহস্পতিবার সকালে নসরতপুর ৫নং
ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ওমর আলীকে জনতা আটক করে আদমদীঘি থানায় সোর্পদ
করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে
জানান, গ্রেপ্তারকৃত ওমর আলীকে ওই দিন দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category