• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ সংঘর্ষে নারীসহ আহত-১০

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুন, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে মসজিদের দখলে থাকা খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে সূর্য বেগম, রিপা আক্তার, শিউলি বেগম, কামরুন নাহার, আবুল কালামকে আদমদীঘি ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার (৫ জুন ) সকাল সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির চকবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির চকবাড়িয়া গ্রামে প্রায় সাড়ে ৩ বিঘা জলাশয়ের একটি সরকারি খাস পুকুর রয়েছে। মসজিদ উন্নয়নের জন্য উক্ত মসজিদ কমিটির লোকজন ওই পুকুরে মাছচাষ করে আসছে দীর্ঘদিন যাবত। গ্রামে দুটি মসজিদ একই কমিটি দিয়ে পরিচালনা করা হয় বলে গ্রামবাসি জানায়। গত রোববার (২ জুন) মসজিদ কমিটির সভাপতি গ্রামবাসিকে না জানিয়ে তার লোকজন নিয়ে পুকুরে জাল দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে। ফলে গ্রামের লোকজনের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল বুধবার (৫ জুন) সকালে আবারো পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গেলে ওই গ্রামের লুৎফর রহমান, জয়নুল, আজিজুরসহ অনেকেই মাছ ধরতে বাঁধা দেয়। এ নিয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমান দুলুর সাথে অপরপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে দুপক্ষের নারীসহ ১০জন আহত হয়। মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমান দুলু জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category