আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে বাবাপের পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বৈঠকে সহোদর দুই ভাইয়ের পরিবারের মধ্যে পৃথক দু দফায় রক্তক্ষয়ী সংর্ঘষে নারীসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর মিশুল (২১), শাওন (১৯) ও মনছুর আলী (৫০) আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গত শনিবার (২০ এপ্রিল) রাত ৮টায় আদমদীঘি উপজেলার কদমা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
জানাযায, আদমদীঘি উপজেলার কদমা গ্রামের আক্কাছ আলী মনছুর রহমান ও সেলিম হোসেন নামের দুই ছেলে ও কয়েকজন মেয়ে রেখে বেশ কিছু দিন পূর্বে মারা যান। তার বেশ কিছু পরিমান সম্পত্তি রয়েছে। গত শনিবার সন্ধ্যার পর বাবার পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে কদমা গ্রামের তাদের বাড়ির খলিয়ানে বৈঠ বসে। বৈঠকে গ্রামে গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুই ভাই বোনদের যথাযথ প্রাপ্য হিসাবে সম্পত্তি ভাগ মিমাংসা করে দেন।
বৈঠকের শেষ মুহুর্তে রাত ৮টায় দুই সহোদর ভাইদের মধ্যে কথা কাটাকাটির এ পর্যায়ে রক্তক্ষয়ী সংঘষের রুপ নেয়। সংর্ঘষে মনছুর রহমান ও তার ভাই সেলিম হোসেনসহ উভয় পক্ষের নারীসহ বেশ কয়েকজন আহত হলে তাদের আদমদীঘি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর আহত রোগিদের চিকিৎসা চলা কালে আবারো তাদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এই পৃথক স্থানে দুটি সংর্ঘষের ঘটনায় অন্তত: ২০জন আত হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে পুলিশ জানায়।