• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে বিশ্বকাপ উন্মাদনায় সমর্থকদের মধ্যে বিতর্ক চলছে সর্বত্র

দিনকাল বিডি / ২০৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

আদমদীঘি বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে বিতর্ক চলছে সর্বত্র। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। প্রত্যেকেই তার পছন্দের দল বিশ্বকাপ জয় করবেন বলে নিশ্চয়তা দিয়ে জোড়ালো বক্তব্য রাখছেন। আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে গেলেও তার সমর্থকরা পরাজয় মানতে রাজি নয়। পরের খেলায় ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা এটাই তাদের বিশ্বাস।
কাতারে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সারা বিশ্ব যখন ব্যস্ত তখন বগুড়ার আদমদীঘি তরুণ সমর্থকরা পিছিয়ে নেই। শহর থেকে গ্রাম পর্যন্ত পছন্দের দলের বিশাল আকৃতির পতাকা উড়িয়েছেন জন গুরুত্বপুর্ন স্থানে। সেই দলের জার্সি গায়ে দিয়ে এলাকা ঘুরে ঘুরে জানান দিচ্ছেন তার সমর্থনের কথা। সে দিক থেকে আর্জেন্টিনা দলের সমর্থক সবচেয়ে বেশি। তবে গত মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয় খেলায় দেখা গেল ভিন্ন চিত্র। সৌদি আরব যখন গোল করেন তখন উল্লাস করেন ব্রাজিল, জার্মানি, ফ্রান্স সমর্থকরা আর তাদের সাথে যোগদেন কিছু সাধারণ মানুষও। আর্জেন্টিনা সমর্থক ব্যবসায়ী হিরো ডালিম, চা ব্যবসায়ী সজল, ছাত্র আশিকুর রহমান, সুমন, সাজিদ, মোস্তাকিন ও সামিরা জানায়, তাদের দল আর্জেন্টিনা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে এবং বিশ্বকাপ জয় করবে। আর মেসি গোল্ডেন বুট পাবে। ব্রাজিল সমর্থক ব্যবসায়ী আলাউদ্দিন ও রহিম উদ্দিন ডিগ্রী কলেজের ছাত্র সৌরভ আহমেদ সাজু জানান, তাদের দল ব্রাজিল বিশ্বকাপ জয় করবেন। নেইমার গোল্ডেন বুট পাবেন। তাদের দলের এন্টনি ও মারকুইস খুব ভালো খেলোয়ার রয়েছেন। এছাড়া জার্মান সমর্থক মেহেদী হাসান, ফ্রান্স সমর্থক আজিজুল হক নিজ নিজ দলের জয়লাভের ব্যাপারে দৃঢ আশাবাদী। বিভিন্ন ক্লাব, সমিতি, হোটেল রেস্তোরা কিংবা চায়ের আড্ডায় এখন সর্বত্রই চলছে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সৌহার্দপূর্ণ বিতর্ক। এবারের বিশ্বকাপে ধর্মীয় দৃষ্টি ভঙ্গির কারণে সাধারণ মানুষের একটি বিশাল অংশ সৌদি আরব কে সমর্থন দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category