আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
“স্মার্ট ভুমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা ভুমি অফিসের আয়োজনে ভুমিসেবা সপ্তাহ উদযাপনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮জুন) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘির পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম মঈদ উদ্দিন, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সাংবাদিক বেনজীর রহমান, খায়রুল ইসলাম, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সবুর খান প্রমুখ।
আলোচনা সভায় জমি নামজারিতে কৃষকদের হয়রানি বন্ধ করার আহবান জানানো হয়। এছাড়া দলিল লেখক সমিতির সম্পাদক আনোয়ার হোসাইন নিয়মিত জমির খারিজ না হওয়ায় জমি মালকরা জমি বিক্রি কেনায় রেজিষ্ট্রী করতে পারছেননা। ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জমি খারিজ ত্বরান্বিত করার দাবী জানান।