আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির সরকার প্রমুখ।