• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে স্কুল ছাত্রী অপহরণ পিতা পুত্রসহ ৫জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের দশম শ্রেনির এক স্কুল ছাত্রী (১৫) কে ইউপি সদস্যের ছেলে তার সহযোগিদের নিয়ে অপহরণের ঘটনা ঘটিছে। গত ২৫ ফেব্রæয়ারী দুপচাঁচিয়া উপজেলার সাহাপুুুুকুর বিদ্যালয়ের রাস্তা থেকে তাকে একটি মাইক্রোবাসে জোড়পূর্বক তুলে অপহরণ করা হয় বলে পরিবারের দাবী। এ ঘটনায় গত মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারী) সন্ধ্যায় অপহৃত ছাত্রী (ভিকটিমে) মা বাদি হয়ে আদমদীঘি উপজেলার ছোট চাটখইর গ্রামের নসরতপুর ইউপি সদস্য আবুল কাশেম ছেলে মেহেদী হাসান রাহেল (১৮), তার বাবা, মাসহ ৫জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ রির্পোট লেখা পর্যন্ত ভিকটিম উদ্ধার হয়নি।

আদমদীঘি উপজেলার ছোটচাটখইর হিন্দুপাড়ার বাসিন্দা দুপচাঁচিয়া সাহাপুকুর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনির ওই ছাত্রীকে একই গ্রামের কাশেম মেম্বারের ছেলে মেহেদী হাসান রাহেল বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রায় উত্যক্তসহ প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার মেয়েকে অপহরণ করার হুমকি দিত। গত ২৫ ফেব্রƒযারী ওই ছাত্রী বাড়ি থেকে অটোচার্জার যোগে সাহারপুকুর বিদ্যালয়ে শ্রেনি পরীক্ষা শেষে বাড়ি না ফেরায় অভিভাবক মহলে সন্দেহের সৃষ্ঠি হয়।

পরে পরিবারের লোকজন জানতে পারেন একই গ্রামের ইউপি সদস্য আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাহেল তার সহযোগিদের সহযোগীতায় বোয়ালিয়া নামক স্থান থেকে জোড়পূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করেছে। ছাত্রীর বাবা বলেন অপহরণের বিষয়টি কাশেম মেম্বারকে বলায় তিনি নানা ভাবে হুমি দিচ্ছে। আবুল কাশেম জানান, তার ছেলে নিয়ে গেছে এমনটি জানান পর ছাত্রীকে ফিরে দেয়ার জন্য চেষ্টা চলছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানান, ভিকটিম উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category