আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
দেশে চলমান পরিস্থিতিতে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে স¤প্রীতি রক্ষায় হিন্দু স¤প্রদায়ের সাথে মতবিনিময় করা হয়েছে। গত শনিবার (১০ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার চড়কতলা, বশিপুর, কুসুম্বিসহ বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে তাদের খোঁজখবর নেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিএনপির নেতৃবর্গ। এসময় হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেন, হিন্দু স¤প্রদায়ের নিরাপত্তার জন্য উপজেলা বিএনপি অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করবে। আমাদের হিন্দু ভাইয়ের সাথে যে কেউ অন্যায় অত্যাচার করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আপনারা আমাদের ভাই। আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। আপনাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সিনিয়ন সহ-সভাপতি বুলবুল ফারুক, সহ-সভাপতি কামরুল হাসান মধু, ফরিদুল হক মুক্তা, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক দুলাল হোসেন, বিএনপি নেতা আবু তালেব দুলাল, মুনছুর আলী, আজমল হোসেন, যুবদল নেতা জুয়েল রানা, কোরবান আলী, রিয়ন সরকার, ছাত্রদল নেতা আবুল বাসার মারুফ, আহম্মেদ কাওছার দ্বীপ প্রমুখ