আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের কালিপুজার সরকারি ভাবে শিক্ষা প্রতিষ্টান ছুটির দিনেও রেজিষ্ট্রশনকৃত আদমদীঘির বিদ্যাবিথী কেজি স্কুল খোলা রেখে পাঠদান করায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। প্রতিষ্টান কর্তৃপক্ষ সরকারি ভাবে সুযোগ সুবিধা ভোগ করলেও সরকারি ছুটির তালিকা না মানার অভিযোগ স্থানীয়দের।
জানাযায়, সরকার প্রদত্ত শিক্ষা প্রতিষ্টান ছুটির তালিকা অনুযায়ী গত ২৪ অক্টোবর সোমবার হিন্দু সম্প্রদায়ের কালিপুজার জন্য সকল শিক্ষা প্রতিষ্টান ছুটি রয়েছে। সেই মোতাবেক অত্র উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকলেও উপজেলা সদরে অবস্থিত বিদ্যাবিথী কেজি স্কুল বন্ধ ঘোষনা না করে তারা প্রতিষ্টান খুলে রেখে পাঠদান চালায়। এতে ওই প্রতিষ্টানের অধ্যায়নরত বিশেষ করে হিন্দু সস্প্রদায়ের শিক্ষার্থি ও অভিভাবরা ক্ষুদ্ধ হন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সকাল ৯টায় প্রতিষ্টানে পৌঁছে সত্যতা পান সংবাদকর্মিরা। আদমদীঘি ঈশ^র পুর্ণ জয় পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজু আরা বেগম জানান, সরকারের ছুটির তালিকা মোতাবেক কালিপুজার দিন সকল শিক্ষা প্রতিষ্টান বন্ধ রয়েছে। বিদ্যাবিথী স্কুল খোলা রেখে সঠিক কাজ করেননি। বিদ্যাবিথী কেজি স্কুলের অধ্যক্ষ বুলবুল ফারুক জানান, ২৪ অক্টোবর কালিপুজার ছুটি তা জানা ছিলনা। সকাল সাড়ে ৯টায় বিষয়টি জানার পর বিদ্যালয়ের শিক্ষার্থিদের ছুটি দেয়া হয়েছে। আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান শামসুল হক বলেন, কেজি বিদ্যালয় গুলো দেখভালের দায়িত্ব আমাদের নেই। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে জানতে পারি কর্তৃপক্ষ পরে বিদ্যালয় ছুটি দিয়েছেন।