খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া আদমদীঘি উপজেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তা সাংবাদিকসহ সর্বস্তরের নেতবর্গের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারী) দুপুর ১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্য রাখেন বগুড়া জেল প্রশাসক মো: সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, মৎস্য অফিসার সুজয় পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, ওসি রেজাউল করিম, প্রধান শিক্ষক মনজু আরা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সান্তাহার প্রেসক্লাবের সম্পাদক খায়রুল ইসলাম, আদমদীঘি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ। প্রধান অতিথি এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসুচী বাস্তবায়নে জনপ্রতিনিধিসহ সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা আহবান জানান।
আদমদীঘি মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম