• বুধবার, ০৬ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ের প্রেক্ষিতে রাণীনগরে বেহাত হওয়া মসজিদের জায়গার দখল পেতে গ্রামবাসীদের বাঁশের বেড়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবদল নেতা আব্দুল কুদ্দুস খান নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকসহ নিহত ৩ বাঘায় ঘর ভঙেে দওেয়ায় গোডাউনে রাত কাটছে ৫ সদস্যরে পরবিাররে নাটোরের সিংড়ায় আদিবাসীদের নিয়ে আলোচনা সভা রাজশাহী নগরীতে গাঁজা ও এসকাফ সিরাপ- সহ মাদক কারবারী গ্রেফতার -৩ রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বৃত্তি প্রদান, ৪৪ শিক্ষার্থী উপকৃত ডিবির অভিযানে রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, দুইজন গ্রেফতার গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড নাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগ

আদালতের রায়ের প্রেক্ষিতে রাণীনগরে বেহাত হওয়া মসজিদের জায়গার দখল পেতে গ্রামবাসীদের বাঁশের বেড়া

দিনকাল বিডি ২৪ / ১৯ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মে, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর রাণীনগরে দীর্ঘ ১৯বছর পর আদালতের রায়ে মসজিদের বেহাত হওয়া কিছু জায়গায় বাঁশ দিয়ে বেড়া দিয়েছে মসজিদ কমিটি, মুসল্লী ও গ্রামবাসীরা। সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত সমস্যাটি সমাধান করতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়গাটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুতই সমস্যাটি সমাধানের আশ^াস প্রদান করেছেন।

সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের চককুতুব জামে মসজিদের সার্বিক পরিচালনার জন্য জমির সাবেক মালিক মো: কছির উদ্দিন শাহ ১৯-০১-১৯৬০তারিখে ১৯নং খতিয়ানের ২২৭নং দাগের ২৮ ডে: জমি এবং অন্যান্য জোত নিজ স্ত্রী ও পুত্র বরাবর অছিয়ত করেন। তৎকালীন সময়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারী ছিলেন অছিয়তকারীর দুই ছেলে কমর উদ্দিন চৌধুরী ও আবুল কাসেম চৌধুরী। তাদের নামে আর.এস জরিপকালে ৫৪নং খতিয়ান প্রস্তুত হলেও ভুলভাবে খতিয়ানে মসজিদ কমিটির পক্ষে জিম্মাদার উল্লেখ রেকর্ড হয়। আবুল কাশেম ১২-১০-১৯৮৭ তারিখে ৭শতক কপিল উদ্দিন, নুর মোহাম্মদ ও নজরুল ইসলামের কাছে বিক্রি করেন। কমর উদ্দিন ১৫-১১-১৯৮৭ তারিখে ৭শতক জমি ইয়াছিন আলী এবং ৭শতক জমি আব্দুর রাজ্জাকের কাছে গোপনে বিক্রি করেন। দীর্ঘদিন পর বিষয়টি জানার পর ২০০৭সালে তৎকালীন মসজিদ কমিটির সভাপতি মো: মকলেছুর রহমান বাবু আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৯৩/২০০৭)। সেই মামলার প্রেক্ষিতে দীর্ঘ ১৯বছর পর চলতি বছর মসজিদের পক্ষে জেলা জজ আদালত রায় প্রদান করে। সেই রায়ের মূলে গ্রামবাসী, মসজিদ কমিটি ও মসজিদের মুসল্লীরা বেদখল হওয়া সামান্য কিছু জায়গায় বাঁশ দিয়ে বেড়া স্থাপন করেছে। বাঁকি ২২/২৩শতাংশ ফাঁকা জমি পূর্ব থেকেই মসজিদের দখলে আছে।

চলতি বছরের জানুয়ারী মাসের ১১তারিখে নওগাঁর সিনিয়র জেলা জজ মো: রোকনুজ্জামান আদেশ প্রদান করেন। আদেশে তিনি লিখেন বিজ্ঞ রাণীনগর সহকারী জজ আদালত, নওগাঁর অন্য ৯৩/২০০৭ নং মোকদ্দমায় গত ১৭-১০-২০২২ইং তারিখে প্রদত্ত রায় এবং তৎপোষকে প্রস্তুতকৃত ডিক্রী রদ-রহিত হয়। অর্কিত অন্য-২২/১৯৯৪নং মোকদ্দমায় গত ০৭-০৮-১৯৯৪ইং তারিখে ঘোষিত রায় ও ডিক্রী প্রতারণামূলক গণ্যে বাদীপক্ষের উপর বাধ্যকর নয় মর্মে ঘোষিত হয়। আদালতের এমন রায়ের উপর ভিত্তি করে মসজিদ কমিটি সম্প্রতি জায়গাটি বাঁশের বেড়া দিয়ে নিজেদের দখলে নিয়েছে। বাঁশের বেড়া দেওয়ায় জায়গার ক্রেতা কপিল উদ্দিন গং আদালতের মাধ্যমে স্থিতি অবস্থা আনলে বর্তমানে ওই জায়গার উপর স্থিতি অবস্থা বলবদ রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে দুই পক্ষকে নিয়ে বসে সমস্যাটি স্থানীয় ভাবে সমাধানের আশ্বাস প্রদান করেছেন।

মসজিদের পক্ষে করা মামলার বাদী মো: মকলেছুর রহমান জানান জিম্মাদাররা কখনো জমি হস্তান্তর করতে পারেন না। তারা শুধু জমি দেখভাল করতে পারেন। কিন্তু তৎকালীন সময়ে অবৈধ ভাবে জমির দাতার দুই পুত্র সন্তান তাদের অন্যান্য ভাই-বোনদের স্বাক্ষর জাল করে গোপনে জমি বিক্রি করেন। পরবর্তি সময়ে বিষয়টি জানার পর মামলা দায়েরের দীর্ঘদিন পর মসজিদের পক্ষে আদালতের রায় হয়েছে। সেই রায়ের প্রেক্ষিতে মসজিদ কমিটি বেহাত হওয়া কিছু জমি নিজেদের দখলে নেওয়ার চেস্টা করছে। জমিটি উদ্ধার করে নিয়মমাফিক কোন স্থাপনা করে মসজিদের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করাই প্রধান লক্ষ্য।

জমির ক্রেতা উপজেলার চককুতুব গ্রামের মৃত-কবির উদ্দিন মন্ডলের ছেলে কপিল উদ্দিন মন্ডল জানান তারা বৈধ ভাবেই দাতাগনের কাছ থেকে জমি ক্রয় করেছেন। নওগাঁর জজ আদালতের রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তিতে আদালত যে রায় দিবে সেই অনুয়ারী তারা পদক্ষেপ গ্রহণ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান বিষয়টি জানার পর তিনি সরেজমিনে জায়গাটি পরিদর্শন করেছেন। দ্রুতই উভয় পক্ষের কাগজপত্রাদি এবং আদালতের রায় পর্যালোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জায়গাটির বর্তমান অবস্থাকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকারের বিশৃঙ্খলার সৃষ্টি না করে সেই বিষয়ে স্থানীয় প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category