বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে জেলা বিএনপির উদ্যোগে আর্ন্তজাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতা কর্মীও নাগরিকদের পরিবারের স্বজনদের মানব বন্ধন হয়েছে । রবিবার বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলাবিএনপির ব্যানারে
জেলা মহিলাদল এ মানব বন্ধন পালন করে।এসময় বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সভাপতি সাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা, জেলা জাসাসের সম্পাদক নার্গিস আক্তার লুনা,মহিলা দল নেত্রী কমলা বেগম, মাহমুদা বেগম,
পলিনা বেগম, সিরিনা আক্তার, সাগর বেগম, শ্রমিকম নেতা মোজাম্মেল হোসেন মোজাম প্রমুখ। মানব বন্ধনে জেলার ৯ টি উপজেলার সভাপতি সম্পাদক
অংশগ্রহন করে।মানব বন্ধনে বক্তারা ভোটের অধিকার আদায়ে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুশিয়ারিদেন ।