বাগেরহাট প্রতিনিধি।।
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈশম্য করবে নিরসন”এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আইন ও সালিশ কেন্দ্রর সহযোগীতায় এইচ আর ডিএফ বাগেরহাট জেলা কমিটি আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালন করেছে। দিবসটি উপলক্ষে বুধবার (০৮ মার্চ) সকাল সাড়ে নয়টায় এইচ আর ডিএফ বাগেরহাট জেলা কমিটির আয়োজনে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা করেন এইচ আর ডিএফ বাগেরহাট জেলা কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান, এইচ আর ডি এফ সদস্য মুখার্জী রবিন্দ্র নাথ, মোঃ আঃ সালাম শেখ, হেমায়েত হোসেন খোকন, এ্যাড, লুনা সিদ্দিকী, নারর্গিস আক্তার লুনা, আম্বিয়া খাতুন, রূপান্তরের শিল্পী আক্তার প্রমুখ।
এদিকে বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র্যালীটি পুনরায় স্বাধীনতা উদ্যানের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে বাগেরহাট এসি লাহা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ-আল-আসাদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।
অপর দিকে দুপর একটায় ডিষ্টিক পলেসি ফোরাম বাগেরহাট এর আযোজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। #