মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
টুয়াখালীর বাউফলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে দুই গ্রুপের পৃথক পৃথক ভাবে আন্দোলনকৃত ছাত্র-জনতার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বাউফল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক মাঠে শেষ হয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক জব্বার মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি জাতীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সাবেক সাংগঠনিক সম্পাদক অলিউরর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ লেনিন, যুবদলের আহবায়ক মোঃ পলাশ প্রমুখ।
অপরদিকে একই স্থানে বেলা ১১ টার দিকে পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদার, তসলিম তালুকদার, অধ্যাপক জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান প্রমুখ।