• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আমরা নিতে চাইবোনা, দিয়ে যাব প্রাথমিক শিক্ষা অফিসার, পোরশা

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পোরশা উপজেলার ছোট শিশুদের বিদ্যালয় মুখী করতে হবে। আমরা যারা প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করি তারা অন্যদের মত চাই চাই করবোনা। আমরা আমাদের সাধ্যমত প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে যাব। এক সময় দেখবেন আমাদের যেটা চাওয়া-পাওয়া ছিল সেটি পেয়ে গেছি। সোমবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে বরণ সভায় উপোরক্ত কথাগুলি বলেন সদ্য যোগদানকৃত নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন। এসময় তিনি এ উপজেলার প্রাথমিক শিক্ষার মানয়ন্ননে সকলের সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার তিনি নওগাঁর পোরশা উপজেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন। এর আগে তিনি নাটোরের সিংড়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার হিসাবে কর্মরত ছিলেন। সভা শেষে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ও শাহনাজ আক্তার, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, আবু হেনা, আশফাকুল আসেকিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রইচ উদ্দিন, সহকারি শিক্ষক এহিয়া সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category