• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আমার মতো কোনো সাংবাদিক এর যেনো বিগত সময়ের মতো পরিস্থিতির শিকার হতে না হয় …… সাংবাদিক এম, এ কাশেম

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

‘দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস :
মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকালে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলায় দায়িত্ব পালনকারী সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের মধ্যে কয়েক জন সাংবাদিক ও বক্তব্য রাখেন। তার মধ্যে উত্তর চট্টগ্রাম তথা মীরসরাইয়ের সাংবাদিকদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার একজন সাংবাদিক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দৈনিক দিনকাল পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও জাতীয় অনলাইন দৈনিক ‘দিনকাল বিডি’ পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক এম, এ কাশেম বলেছেন- বিগত সময়ে পর পর ৪ বার হামলার শিকার হয়ে রক্তাক্ত আহত হয়েছিলাম। শরীরের বিভিন্ন স্থানে দাগ এবং শারীরিক ব্যথা/যন্ত্রণায় সেই সময়কার কথা বার বার মনে করিয়ে দেয়। সাংবাদিকতার মহান পেশার প্রধান সম্পদ মোবাইল, ট্যাব, ক্যামেরা, ল্যাপটপ ও হাতঘড়ি, আংটি, গলার চেইন এবং টাকা সহ মানিব্যাগ ও লুটে নিয়ে যায় সন্ত্রাসীরা।

তিনি বলেছেন- দীর্ঘ ১৬ বছর পর আজ প্রথমবারের মতো এখানে বক্তব্য রাখতে পারছি। বক্তব্য রাখা তো দুরের কথা ঠিক মতো পেশাগত কাজ করা থেকে ও বিরত থাকতে হয়েছে। সাংবাদিক এম, এ কাশেম বলেন, আমার মতো কোনো সাংবাদিক যেনো ওই রকম হামলা ও লাখো টাকার জিনিস খোয়াতে না হয় আগামী দিন গুলোতে।

এ ছাড়া- অন্য কোনো মানুষ ও যেনো কোনো ধরনের বিরুপ পরিস্থিতির শিকার হতে না হয়। তিনি সেখানে উপস্থিত অন্য দু’জন সাংবাদিক কে দেখিয়ে দিয়ে বলেন, সহকর্মী হিসেবে ঘটনার উপস্থিত থেকে দেখার পর তারা ও কিছু করতে পারেন নি।
সাংবাদিক এম, এ কাশেম এর ওই রকম দুঃখময় বক্তব্য প্রদান কালে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়করা মন লাগিয়ে/কানপেতে শোনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category