সারোয়ার জাহান জুয়েল:
উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে অভিযোগ করেছেন স্থানীয় এক ব্যক্তি। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়- সাইনবোর্ড-শান্তিগঞ্জ বাজার রাস্তার জিয়া মেম্বারের বাড়ী হতে চখরীবাড়ী মোড় রাস্তার শ্যামল সরকারের বাড়ী সংলগ্ন এবং সাইনবোর্ড-শান্তিগঞ্জ বাজার রাস্তা হতে কান্দারবাড়ী পর্যন্ত সরকারি হালটের অংশ কেটে ফসলি জমি তৈরি এবং কোম্পানির কাছে মাটি বিক্রি করে অনেকগুলো পরিবার সহ অত্র এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের রাস্তায় বিঘ্ন ঘটানো অপচেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে হালটের উল্লেখযোগ্য অংশ ভেকু মেশিন দিয়ে কেটে ফেলেছে।
স্থানীয় ভাবে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান কে স্থানীয়রা অবহিত করার পর তিনিও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সরেজমিনে পরিদর্শন করে তাদেরকে হালট কাটা বন্ধ রেখে, কাটা অংশ পূণরায় ভরাট করে দেওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু তারা চেয়ারম্যান এর কথার কর্ণপাত না করে রাতের অঁন্ধকারে মাটি কাটা ও বিক্রয় অব্যাহত রেখেছে।
স্থানীয় সচেতন মহল উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এবং অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।