• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আর্জেন্টিনা এসোসিয়েশন ফ্যান ক্লাব বঙ্গবন্ধু হল শাখার কমিটি গঠন

দিনকাল বিডি / ২১০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার :জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যানস ক্লাব,বঙ্গবন্ধু হল শাখার কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যান ক্লাব এর নবনির্বাচিত সভাপতি সামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিয়াদের স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিং এ মো: রনিকুল ইসলাম রনিকে সভাপতি( অর্থনীতি, ১১ব্যাচ) ও নাফিজ আহমেদ কে সাধারণ সম্পাদক ( টিপিএস,১১ব্যাচ) নির্বাচিত করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি শাকিল,সাংগঠনিক সম্পাদক আবিদ আল সাকিব, দপ্তর সম্পাদক সাগর আহমেদ ও প্রচার সম্পাদক হিসেবে বিল্লাল হোসেনের নাম ঘোষণা করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু হলের নবনির্বাচিত সভাপতি মো. রনিকুল ইসলাম রনি বলেন, এই বার বিশ্বকাপের সেরা দল আর্জেন্টিনা এটা মানতেই হবে। যা আমাদের ক্যাম্পাসের পছন্দের তালিকায় রয়েছে সবার শীর্ষে। আর্জেন্টিনা সাপোর্টারদের উদ্দাম ও ভালোবাসা ছড়িয়ে পড়েছে সব খানে যা দেখে বিশ্বকাপের উন্মাদনা আরো বেড়ে গেছে। বিশ্বকাপে শিরোপা এই বার আমাদেরই থাকবে আশা করি। বিশ্বকাপকে ঘিরে হলের কিছু প্লান প্রোগ্রাম করা হয়েছে যা সফলতার সাথে সম্পাদন করা হবে। আর অবশ্যই অন্য দলের সাপোর্টারদের প্রতি ভালোবাসা রইলো একই সাথে খেলা দেখার আমন্ত্রণ রইলো সবাইকে। আর বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ুক সবার মনে এই আশায় করি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ বলেন, আর্জেন্টিনা বরাবরই আমার প্রিয় দল। ছোট বেলা থেকেই আমি আর্জেন্টিনার সমার্থক।
আমাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি উচ্ছ্বসিত। আমি চাই আমরা সব আর্জেন্টিনা ভক্ত ও অন্য দলের সবাই যেন মিলেমিশে এইবার বিশ্বকাপ উপভোগ করতে পারি।
আর শিরোপা টা যেন প্রিয় দল আর্জেন্টিনার হাতেই উঠে।

উল্লেখ্য যে, ১৮ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শাখার আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যান ক্লাবের কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category