• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ইসলামপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষার অভিযোগ, ডিগ্রীরচর বাজারে সাংবাদিক মনির হোসেনকে হুমকি পরিবারসহ নিরাপত্তা দাবি

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
Oplus_16908288

স্টাফ রিপোর্টার:

জামালপুরের ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর আকন্দ পাড়া এলাকায় আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞাধীন একটি জমিকে কেন্দ্র করে দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মোঃ মনির হোসেন ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, সংশ্লিষ্ট জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালতের নিষেধাজ্ঞা (ইনজাংশন) বিদ্যমান রয়েছে। তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ বিভিন্ন সময় ওই জমিতে হস্তক্ষেপের চেষ্টা চালিয়ে আসছে এবং এ বিষয়ে প্রতিবাদ করায় সাংবাদিক মনির হোসেন ও তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীর দাবি, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিগ্রীরচর বাজারে.
, বাজার করতে গেলে জিয়াউর রহমানসহ কয়েকজন ব্যক্তি তাকে প্রকাশ্যে হুমকি দেন। এ সময় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সাংবাদিক মোঃ মনির হোসেন বলেন, যে জমি নিয়ে বিরোধ, সেই জমি বর্তমানে আদালতে বিচারাধীন এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও প্রতিপক্ষ আদালতের আদেশ অমান্য করে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করায় আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।

আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরও বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সুষ্ঠু তদন্ত, আদালতের আদেশ বাস্তবায়ন এবং হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category