• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ইসলামপুরে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

দিনকাল বিডি / ৬৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ইসলামপুর উপজেলা যুবদলের উদ্যোগে, কোর্ট মাঠ প্রাঙ্গণে বাদ-
মাগরিব এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের অহংকার ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর বর্তমান শারীরিক অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিকভাবে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন, রোগ-শোকমুক্ত হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার তৌফিক লাভ করেন। জাতির স্বার্থে তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব আজও সমানভাবে প্রয়োজন। আল্লাহ তাঁর ওপর রহমতের দরজা খুলে দিন এবং তাঁকে দীর্ঘায়ু ও শক্তি দান করুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, কোষাধ্যক্ষ প্রিন্স আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোরাদুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category