• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ইসলামপুরে জনপ্রিয়তায় শীর্ষে সুলতান মাহমুদ বাবু, তৃণমূলের জরিপে এমনই ইঙ্গিত

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তৃণমূলে পরিচালিত মতামত ও জনমত জরিপে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু ব্যাপকভাবে এগিয়ে আছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এমন চিত্র উঠে এসেছে।

স্থানীয়দের সঙ্গে আলাপে জানা যায়, ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর সুলতান মাহমুদ বাবুর নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো এলাকাবাসীর মনে গভীরভাবে দাগ কেটে আছে।

দরিয়াবাদ এলাকার মুদির দোকানদার বিদ্যুৎ মিয়া বলেন, ২০০১ সালে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি পৌরসভা ও ১২টি ইউনিয়নজুড়ে যে উন্নয়ন করেছিলেন—তা এখনো মানুষ মনে রেখেছে।

মোহাম্মদপুর বাজারের ব্যবসায়ী ফুলু মিয়া জানান,বিশেষ করে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে তার ভূমিকা ছিল অনন্য। সেসব কাজ আজও সবাই কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

কুমিরদহ এলাকার ব্যবসায়ী মানিক মিয়া বলেন, সুলতান মাহমুদ বাবু কখনো চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াননি। এলাকার কল্যাণে কাজ করাই ছিল তার মূল লক্ষ্য। মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে জিতবেন—এটা নিশ্চিত।

মালমারা গ্রামের খালেক মিয়ার মতে,
এই আসনে বাবুকে মনোনয়ন না দিলে জামায়াতের প্রার্থী শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

ইসলামপুর বিজয় চত্বর এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান,
২০০১ সালে নির্বাচিত হয়ে সুলতান মাহমুদ বাবু রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, পল্লী বিদ্যুতায়নসহ পূর্বাঞ্চলের অবহেলিত চরে উন্নয়নের ধারা সৃষ্টি করেছিলেন। তার উন্নয়ন এখনো মানুষের মুখে মুখে।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, জনগণের প্রত্যাশা ও মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতেও জনগণের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব। উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্র শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি। জনগণই আমাদের শক্তি—তাদের সঙ্গে নিয়েই আমরা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category